টাকা প্রতারনায় এবার নাম জড়াল বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। ফ্ল্যাট দেওয়ার নামে ২০ কোটি টাকা প্রতারণা করার বেশ বড়সড় অভিযোগ উঠেছে নুসরত এর বিরুদ্ধে।অভিযোগকারীদের নিয়ে ইডির কাছে নালিশ জানাতে পৌঁছলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা । ৪২৯ জন মানুষের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা নেওয়ার বেশ বড়সড়ো রকমের অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। অভিযোগকারীরা জানালেন,সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিতে টাকা দিয়েছিলেন ছিলেন তারা ফ্লাট কেনার জন্য।ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ফ্লাট দেওয়ার নামেই তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি এরপরই তারা ইডির কাছে হাজির হয়েছেন তদন্তের দাবি নিয়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা জানালেন বৃদ্ধ মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। নুসরত জাহানকে কেন এত বড় প্রতারণা করার জন্য ডাকা হবে না। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নুসরত জাহানের তরফে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

