তৃণমূল সাংসদের গাড়ির তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

তৃণমূল সাংসদের গাড়ির তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর,এলাকার তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মুশিদাবাদের নওদা থানার পিপড়ে খালি এলাকায়। মৃত ওই শিশুর নাম হাসিম সরকার। এদিন শিশুটি তার মায়ের সাথে পিপড়ে খালি ব্যাংকে যায়। খেলতে খেলতে হঠাৎ রাস্তার মাঝে এসে পড়ে আর তখনই ওই স্থান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন মুর্শিদাবাদের গঙ্গাধারী লোকসভার সাংসদ আবু তাহের খান। তার গাড়ির ধাক্কায় ওই স্থানে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি শিশুটিকে নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা এর পর তাকে মৃত বলে ঘোষণা করে। এমনকি তার পরিবারের পাশেও দাঁড়ান তৃণমূল সাংসদ। তিনি জানান আচমকাই তার গাড়ির সামনে এসে পড়ে শিশুটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।