তৃণমূল, বিজেপি দুই দলের প্রার্থীর একই নাম

মৌমিতা দেবনাথ
তৃণমূল, বিজেপি দুই দলের প্রার্থীর একই নাম
একই এলাকা থেকে একই নামের দুই প্রার্থী হয়ে উঠছেন দুই দলের হয়ে। একজন আর্জেন্ট তৃণমূলের হয় এবং অন্যজন বিজেপির হয়। আর এতেই তৈরি হয়েছে বিরম্বনা কারণ মানুষ কাকে ভোট দেবেন তবে। এ কনে বিভ্রাট নয় বরং ভোটের প্রার্থী বিভ্রাট। ঘটনাটি ঘটেছে বর্ধমান ১ ব্লকের ৩৩নম্বর জেলা পরিষদের আসনে তৃনমূল ও বিজেপি দুই প্রার্থীর একই নাম মনিকা বাগ। একই সাথে একই নামের দুই প্রার্থীর পোস্টার পড়েছে।যারা তৃণমূলকে ভোটটা দেবেন, তারা যাতে এক নামে বিভ্রান্ত না হয়ে পড়েন সে জন্যই এলাকায় অনেক বেশী করে প্রচারে জোর দিয়েছে দুই দলই। বারবার মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে দলের প্রতীক চিহ্ন দেখে সতর্ক হয়ে ভোট দিতে হবে নয়তো ভুলবশত একজনকে ভোট দিতে গিয়ে অন্যজনের কাছে ভোট চলে যেতে পারে।