তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ আইএনটিটিইউসির
মলয় দে নদীয়া :–তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার গেট আটকে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখালো তৃণমূলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । সম্প্রতি কিছুদিন আগে পৌরসভার 57 জন সাফাই কর্মী, চিরাচরিত ভাবে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার প্রাপ্তি কুড়ি টাকা পৌরসভায় জমা দেওয়ার নির্দেশে ক্ষোভের সৃষ্টি হয় যথেষ্ট।তারা জানান এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কে বহু আবেদন-নিবেদনের পরেও মেলেনি সুরাহা। তো হয়েই তারা শরণাপন্ন হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে। কয়েকদিন সময় নিলেও তিনিও সমাধানের ইঙ্গিত দিতে পারেননি।
বাধ্য হয়েই আজ তারা ফরগেট আটকে বিক্ষোভ প্রদর্শন করেন জানানো হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। তবে আজকের বিক্ষোভ শুধু মাত্র 57 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিলঝ না, পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মীরা এই বিক্ষোভে অংশ গ্রহণ করেন আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়েই। আইএনটিটিইউসির অনুমোদিত শান্তিপুর পৌরসভা ইউনিয়নের সহ-সভাপতি বাচ্চু দত্ত জানান, মাইনে না বাড়িয়ে কাজের সময়সীমা বাড়ানোকখনোই মেনে নেব না সংগঠনগতভাবে। তাইএই বিক্ষোভ।
সহকারি পৌর প্রধান কৌশিক প্রামানিক বলেন, নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত বিক্ষোভকারীরা আলোচনা করেনি আমাদের সাথে। আইএনটিটিইউসির ব্যানার, নিয়ে দুই শতাধিক শ্রমিকের এই বিক্ষোভ প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়ে বলেন,প্রত্যেক পুরসভা কে যে নির্দেশ দেওয়া হয়েছে আমরাও তাই মেনে চলতে বাধ্য।

