নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
তৃণমূল নেতা মতিরুল ইসলামের মৃতদেহ নিয়ে তেহট্টের উদ্দেশ্যে সাংসদ মহুয়া মৈত্র
তৃণমূল নেতা মতিরুল ইসলামের মৃতদেহ নিয়ে তেহট্টের নারায়ণপুর এর উদ্দেশ্যে রওনা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। আজ সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ নিতে পৌঁছালেন সাংসদ মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন তার স্ত্রী রিনা বিশ্বাস এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপর হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সিআইডি তদন্তের দাবি জানান বিধায়ক তাপস সাহা। উল্লেখ্য মুর্শিদাবাদ থেকে ছেলের সাথে দেখা করে তিনি ফিরছিলেন আর তখনই তাকে উদ্দেশ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। সেখানে তিনি লুটিয়ে পড়েন এবং রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রিনা বিশ্বাস সিবিআই এবং পরে সিআইডি তদন্তের জন্য দাবী জানায়। সাংসদ মহুয়া মৈত্র জানান পুলিশের উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে তৃণমূল নেতার খুনে তৃণমূল কর্মী সমর্থকেরা গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ জানিয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানালেন পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি হবে।

