তৃণমূল তোলাবাজির দল,বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেসের ঘরে ঢুকলেন তৃণমূলের অঞ্চল সভাপতি

দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দল ছাড়লেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘাসফুল ছেড়ে সভাপতির সাথে কংগ্রেসে যোগদান করলো ৫০ জন কর্মী।মালদহের চাঁচল-১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক ও মতিহারপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি কামালউদ্দিনের হাত ধরে যোগদান করেন তারা।ভগবানপুরের অরবরা গ্রামে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়।
সেখানকার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহম্মদ মর্তুজা আলী যোগদান করেন।তৃণমূল ত্যাগ করে তিনি বলেন,তৃণমূলে কোনো শৃংখলা নেই।এটা হচ্ছে তোলাবাজির দল।এখানে থেকে মানুষের কাজ করা যাচ্ছেনা।দম বন্ধ হয়ে যাচ্ছে।
যদিও চাঁচল-১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী জানান,দুর্নীতি দায় এড়াতে ভোটের আগে সবাই সরে যাচ্ছে।ঠিক তেমনটা আশঙ্কা করে দল ছেড়েছেন।
বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভরাডুবি হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে কংগ্রেস দল।কারন একে তৃণমূল ছেড়ে কংগ্রেসের ঘর ভরাচ্ছে।