হরিশ্চন্দ্রপুর,২২ জুন
মন্ত্রী এবং জেলা সভাপতির ওপর ক্ষোভ জানিয়ে হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলের জগন্নাথপুরে দল ছাড়লেন শতাধিক তৃণমূল কর্মী এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য।দল ছেড়ে ওই প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবারে নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিলেন।এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন অঞ্চল থেকে শাসকদলের টিকিট না পেয়ে একের পর এক পদাধিকারীদের দল ছাড়ার ঘটনা সামনে আসছে।দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুরের শাসকদলের কর্মী সমর্থকরা।দলের একাংশ অভিযোগ করছেন টাকা পয়সার বিনিময়ে এ বছর পঞ্চায়েত নির্বাচনে অযোগ্য প্রার্থীদের টিকিট দিয়েছে দল।তাই এবার তারা নির্দল হিসেবে লড়াই করছেন।এদিন হরিশ্চন্দ্রপুরের ভালুকা জগন্নাথপুর এলাকায় জেলা পরিষদের প্রাক্তন সদস্য সাবিনা পারভীন নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী নির্দলে যোগদান করেন।তারা জানালেন সক্রিয়ভাবে এলাকায় তৃণমূল কংগ্রেস করেও কোন মূল্য পাননি তাই নির্দল হিসেবে লড়াই করবেন।মানুষ তাদের পাশে রয়েছে বলে জানান সাবিনা পারভিন।স্থানীয় কর্মীদের বক্তব্য তৃণমূল এলাকায় কোন কাজ করেনি।এলাকায় তারা তোলাবাজি করছে।এবার নির্বাচনে তারা এলাকায় ভোট পাবেন না।

