নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
তৃণমূল কর্মীকে একঘরে করে দেওয়ার প্রচেষ্টায় পোস্টার পরল পাড়ায়।
আবারো খবরের শিরোনামে পোস্টার বিতর্ক।রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যঙ্গাত্মক পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়। জানিয়ে প্রচুর বিতর্ক হয়েছে আর তা ঠিক পরেই নজরে এসেছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার। এই নিয়ে যখন বিতর্ক উঠছে রাজনৈতিক মহল এ ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের মহিষাদল এর তৃণমূল কর্মীকে এক ঘরে করে দেওয়ার প্রচেষ্টায় পাড়ায় পাড়ায় পড়ল পোস্টার। ছেলে অন্যের স্ত্রীকে বিয়ে করায় দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল কর্মীকে আর এবার ওই তৃণমূল কর্মীর পরিবারকে পারায় এক ঘরে করে দেওয়া প্রচেষ্টায় পোস্টার লাগানো হলো। জানা গেছে সাসপেন্ড ওই তৃণমূল কর্মীর নাম ছবিলাল দাস। গতকাল ওই এলাকার বাসিন্দা সনাতন দাসের বাড়ি অন্য মহোৎসবের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ছবির আগের পরিবারকে আমন্ত্রণ করার পরে পাড়ায় পোস্টার লাগানো হয়। যেখানে লেখা আছে মদন চাঁদ জিওর ভোগ প্রসাদ বিতরণে কেউ যেন না যায়। কারণ এই পাড়া থেকে ছবির দাস কে বাদ দেওয়া হয়েছে আর সনাতন দাসের বাড়ির হোক তা সত্ত্বেও তাদের আমন্ত্রণ জানিয়েছে তাই ছবিরন দাসের পরিবারের কেউ গেলে পাড়ার অসম্মান হবে। শুধু এটুকুই নয় সেখানে আরো লেখা আছে যে গ্রামের কেউ যদি ওই ছবিয়ালের অনুষ্ঠানে যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পোস্টার বিতর্কে উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা।

