তৃণমূল ও প্রসাদ পাবে নকুল দানা এসো খাবে, অভিনব ভোট প্রচারে বিজেপি প্রার্থী

“তৃণমূল ও প্রসাদ পাবে নকুল দানা এসো খাবে” হাতে গুড় বাতাসা নকুলদানা নিয়ে অভিনব প্রচারে বিজেপি প্রার্থী।আসন্ন পঞ্চায়েত ভোট মনোনয়ন পর্ব শেষ হতেই ভোট প্রচারে খামতি রাখছে না কোন রাজনৈতিক দল। বিভিন্ন অভিনব পদ্ধতিতে ভোট প্রচারে করতে অনেক সময় দেখতে পাওয়া যায় প্রার্থীদের কিন্তু এবার মন্দিরে পূজো দিয়ে হাতে নকুল দানা বাতাসা নিয়ে ভোট প্রচারে হাওড়ার মাকুরদা গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। হাওড়া জেলার মাকড়চণ্ডী মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন আজ। হাতে বিজেপি পতাকা,দলীয় স্লোগান সবকিছুই ঠিক আছে কিন্তু তার মধ্যেও সবচেয়ে বেশি নজর কারলো একটি পোস্টার আর যেখানে তৃণমূলকে উদ্দেশ্য করে লেখা একটি স্লোগান। বিজেপি প্রার্থী মিনা রায় অবশ্য জানাবেন মা তো সবার তাই এই প্রচারের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন তিনি।