নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, জেলে ঢোকার মুখে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের।
আলিপুর কোর্ট লক আপে নিয়ে যাওয়ার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তৃণমূলের কেউ কোনদিন ক্ষতি করতে পারবেনা। লকআপে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় কে প্রশ্ন করা হয় যে ডিসেম্বর লাইন নিয়ে কি বলবেন, তখনই তিনি এই মন্তব্য করলেন। প্রসঙ্গত, উল্লেখ্য সম্প্রতি বিজেপির শীর্ষ নেতারা কখনো রাজ্য সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা তো কখনো ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে বিভিন্ন সময় মন্তব্য করেছেন। আর তাতে অন্য মাত্রা যোগ করেছে শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেড লাইন মন্তব্য।স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলে CBI। তখনই বিজেপির ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাতে তাঁর জবাব ছিল, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না’ ।

