নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
তীব্র দাবদহে ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড কল্যাণীর মদনপুরে
তীব্র দাবদাহের মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কল্যাণী ব্লকের মদনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাইফডাঙা চকতারীনিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগুনের পুড়ে গেছে প্রায় ১০ থেকে ১২টি বাড়ি। আগুনে মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন স্থানীয় বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। রয়েছেন চাকদা থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। জোরকদমে চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ

