তীব্র গরমে মর্মান্তিক মৃত্যু এক মহিলা শ্রমিকের

মৌমিতা দেবনাথ
তীব্র গরমে মর্মান্তিক মৃত্যু এক মহিলা শ্রমিকের
ফের প্রখর গরমে সানস্ট্রোকে মৃত্যু। তীব্র গরমে কাজ করতে এসে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার রেলওয়ে প্লাটফর্মের ধারে। জানা গেছে বছর ৪৫ এর ওই মহিলা এদিন প্লাটফর্মের ধারে একটি জমিতে কাজ করতে আসে আর তখনই অসুস্থ বোধ করে এবং আচমকা তার মৃত্যু ঘটে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় তার স্বামীকে। ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রখর গরমে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে স্বামী।আক্রান্ত হয়ে এস এস কে এম এ মৃত্যু হয়েছে তিনজনের।