মৌমিতা দেবনাথ
তীব্র গরমে চাকদহ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষের জন্য আয়োজন করা হল জলছত্র
আজ ২০শে এপ্রিল বৃহস্পতিবার রানাঘাট পুলিশ জেলার নির্দেশে চাকদহ ট্রাফিক পুলিশের উদ্যোগে তীব্র গরমে পথ চলতি মানুষের জন্য আয়োজন করা হলো এক জলচ্ছত্র। উপস্থিত ছিলেন চাকদহ ওসি ট্রাফিক কুন্তল অধিকারী সহ অন্যান্য আধিকারিকরা। চাকদহ ওসি ট্রাফিক কুন্তল অধিকারী নিজের হাতে সকলকে ওআরএস মেশানো জল তুলে দিলেন। প্রসঙ্গত তীব্র দাবদাহে এই মুহূর্তে পুড়ছে গোটা বাংলা। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে মানুষ বেরোচ্ছে না। যে সমস্ত মানুষেরা জরুরী কাজে পথে চলাচল করছে আজ চাকদহ ট্রাফিক পুলিশের উদ্যোগে এই জলছত্রের আয়োজন করা হয়।এ বিষয়ে চাকদহ ওসি ট্রাফিক কুন্তল অধিকারী বলেন, রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নানের নির্দেশে কিছুদিন আগে ট্রাফিকে যারা কর্মরত ছিল তাদেরকে ওয়ারেস এবং জলের বোতল দেওয়া হয়েছিল। আজ সাধারণ পথ চলতি মানুষকে সামান্য এক গ্লাস জল দিয়ে তাদের তৃষ্ণা মেটানোর প্রচেষ্টা ট্রাফিকের তরফ থেকে করেছি।

