ড্রেন সংস্কারের দাবিতে চাকদা ভাগিরতি রোড অবরোধ বাসিন্দাদের।
চাকদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ঝাউতলা সুভাষ নগরে দীর্ঘদিন ড্রেন সংস্কার হয় না, ফলে নোংরা জল পাড়িয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের, এমনই অভিযোগ সামনে এনে দীর্ঘক্ষন ভাগীরথী রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ বারে বারে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেব কৃষ্ণ মজুমদার সহ চাকদহ পৌরসভায় জানিয়েও কোন লাভ হয়নি। তাই আজ তারা পথ অবরোধের রাস্তা বেছে নিয়েছে। পাল্টা চার নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর দেব কৃষ্ণ মজুমদার বলেন, পাঁচ মাস হলো এই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছি, তারপরেও ওয়ার্ডের সর্বোত্ত নোংরা আবর্জনা পরিষ্কার করিয়েছি, কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাসিন্দাদের রাস্তা অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ভাগীরথী রোডে অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের আশ্বাসে বাসিন্দারা এদিনের মতো তারা অবরোধ তুলে নেন। তবে তাড়াতাড়ি ড্রেন সংস্কার না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন।

