ডেঙ্গু সচেতনতায় এগিয়ে আসলো চিকিৎসক

মলয় দে নদীয়া :-ডেঙ্গু নিয়ে যখন হিমশিম খাচ্ছে কৃষ্ণনগর পৌরসভা শুধু তাই নয় হাসপাতালে দিকে তাকালেই বোঝা যায় ডেঙ্গুর পরিস্থিতি সেই অবস্থাতে রবিবার সন্ধ্যেবেলায় কোতোয়ালি থানার অন্তর্গত আমঘাটা এলাকায় ডাক্তার অরূপ বিশ্বাসের উদ্যোগে একটি ডেঙ্গু সচেতনতা শিবির এবং কৃতি ছাত্রদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রুই পুকুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ভোলানাথ বিশ্বাস সহ বহু বিশিষ্ট জন।