ডিভোর্স মামলায় আদালতে সৌমিত্র সুজাতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ডিভোর্স মামলায় আদালতে সৌমিত্র সুজাতা
অবশেষে সৌমিত্র সুজাতার দুটি পথ আলাদা হতে চলেছে। ডিভোর্স মামলায় আদালতে হাজির হলেন সৌমিত্র এবং সুজাতা। বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে পয়লা জুলাই সুজাতা মন্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালে লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খা কে জিতানোর পেছনে মূল কারিগর ছিলেন তার স্ত্রী সুজাতা।২০২০ র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেয় সুজাতা। ওইদিনই সংবাদমাধ্যমে র সামনে সুজাতার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা বলেন সৌমিত্র খা। এরপরই তারা আদালতের দ্বারস্থ হয়। জানিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক হয়েছে। এর পরেই তারা ডিভোর্সের জন্য আবেদন জানায় আর এদিন বাঁকুড়া আদালতে অবশেষে মিউচুয়াল ডিভোর্স এর জন্য ডেকে পাঠালো তাদের দুজনকে। যদিও সংবাদমাধ্যমের সামনে এসে সৌমিত্রা কিছুই জানার নেই গোটা বিষয়টিকে তিনি ব্যক্তিগত বলেছেন। অপরদিকে সুজাতা জানালেন যে আদালত ডাকলে তো আসতেই হবে।