ডিগ্রি ও স্নাতকোত্তর কোর্স নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ
গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইটের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে গ্রাজুয়েশন এবার থেকে হবে চার বছরের ডিগ্রি কোর্স। আর তারপর থেকেই পড়ুয়া সহ শিক্ষা মহলের একাংশ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগছিলেন। আজ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এ বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এবার থেকে ডিগ্রি কোর্স চার বছর এবং স্নাতকোত্তর কোর্স তবে এক বছরের। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনো রকম অসুবিধা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। জানানো হয়েছে চলতি বছরের শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই নয়া নিয়ম চালু হতে চলেছে। জানা যাচ্ছে মূলত জাতীয় ক্ষেত্রে যাতে বাংলার পড়ুয়ারা পিছিয়ে না যায় সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি আরো বলেন, অনেক রকম পরিসর আছে ছাত্র-ছাত্রীদের জন্য। তাই তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন।