ডাউন শান্তিপুর লোকালে বিশ্বকর্মার আরাধনা
আজ বিশ্বকর্মা পুজো রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে যন্ত্রের দেবতার আরাধনা ট্রেনই বা বাদ থাকে কেন। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সাতটা ছাব্বিশের ডাউন শান্তিপুর লোকাল ট্রেনে নিত্যযাত্রীরা সকলে মিলে কম্পার্টমেন্টে পুজোর আয়োজন করলেন। ঢাক ঢোল সহযোগে এদিন বিশ্ব কর্মা পুজোয় মেতে উঠেছিলেন সকলে। ১৬ বছর ধরে এই পুজো করা হয় বলে জানা যাচ্ছে। পূজা উদ্যোক্তারা ট্রেনের ভেতরে প্রতিমা তলা থেকে শুরু করে ট্রেন সাজানো সবকিছুই সুনিপুন হস্তে বন্দোবস্ত করেছেন। বিগত ১৬ বছর ধরে এমনটাই করা হচ্ছে। ট্রেনের ইঞ্জিনে বিশ্বকর্মা পুজো দিয়েই ছুটলো ট্রেন।

