মৌমিতা দেবনাথ
ঠাকুরনগর মেলায় যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে মতুয়া ভক্তদের গাড়ি, আহত একাধিক
ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলায় যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে মতুয়া ভক্তদের গাড়ি। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে গাইঘাটা ধরমপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ একটি টুরিস্ট বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগে। হাওড়ার দিক থেকে তিনটি চারচাকা গাড়ি আসছিল এবং উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বনগাঁর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে যার ফলে পেছনের আরো দুটি গাড়িতে ধাক্কা লাগে। তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, গুরুতর জখম অবস্থায় ১৩ জন ঠাকুরনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

