আজ সকাল থেকেই বীরভূমের মুরারই স্টেশনে ট্রেন অবরোধ যার জেরে ব্যাহত হয়ে যায় একাধিক শাখার ট্রেন চলাচল। ট্রেন অবরোধের মাঝে স্টেশনের কন্ট্রোল রুমে গিয়ে তৃণমূল নেত্রীর দাপটে শুরু আর বিতর্ক।জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন স্টেশনের কেবিনে ঢুকে ব্যাপক বিক্ষোভ দেখায় অবরোধকারীরা।রীতি মতো হাত ধরে টেনে রেল কর্মীদের সেখান থেকে তিনি বার করে দেন বলে অভিযোগ। এর জেরেই শুরু হয়েছে বিতর্ক জানা গেছে এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম ফাল্গুনী সিনহা। তিনি সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য । রেল অবরোধের সময় তৃণমূল কংগ্রেসের নেত্রী ফাল্গুনী সিনহা অবরোধকারীদের সঙ্গে নিয়ে মুরারই রেল স্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে প্রবেশ করেন এবং সেখানে কর্মরত প্যানেল অপারেটরকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে দেন বলে অভিযোগ। আর এর পরেই শুরু হয় চরম বিতর্ক।

