ট্রেনের ধাক্কায় মৃত্যু, দুর্ঘটনা নদীর কৃষ্ণগঞ্জ হারিসনগরে

মলয় দে নদীয়া :- ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধুর । দুর্ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের হারিস নগর এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে ওই গৃহবধূর বাড়ি থেকে বেরিয়ে ছিলেন । ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন । সেই সময় ট্রেন চলে আসে । ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায় ওই গৃহবধূ । পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি ওই গৃহবধূকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ওই গৃহবধূকে । খবর পেয়ে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । যেহেতু ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই গৃহবধুর । রেল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত মৃতদেহ নেবে না কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । এখন দেখার রিষয় রেল কর্তৃপক্ষ কখন লিখিত দেন । পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহ হস্তান্তর করার পরেই পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠাবে । ময়না তদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর ।পরিবার সূত্রে জানা গেছে ৪৯ বছর বয়সী ওই গৃহবধুর নাম চম্পা বিশ্বাস। মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।