টাকার বিনিময়ে প্রার্থী বিক্রির অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধে।

টাকার বিনিময়ে প্রার্থী বিক্রির অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধে।

রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি রোডের রবীন্দ্র ভবনের পাশে বিজেপির পার্টি অফিসে জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেন। তারপরই কার্যত বিজেপির সমর্থক ও কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। টাকার বিনিময়ে যোগ্যদের টিকিট না দিয়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তোলে কর্মীরা। তারপর, জেলা সভাপতি কে ঘিরে কার্যত রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সুরাজ ঘোষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তোলে খোদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের উপর। তারপর, প্রায় শতাধিক কর্মী ম্যাকেঞ্জি মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে।মহিলা কর্মীরা অপর কর্মীদের জুতো পেটা করে। শুরু হয় হাতাহাতিও।