টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হাসপাতালে ধুন্ধুমার কান্ড

নিয়োগ দুর্নীতি নিয়ে যখন জেরবার রাজ্য রাজনীতি। স্কুলে নিয়োগ পুরসভায় নিয়োগ দুর্নীতির পর এবার হাসপাতালেও চাকরি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হল।। যে অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের সিকিউরিটি অফিসার কে ঘিরে কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সিকিউরিটি অফিসার কে রীতিমতো মারতে উদ্যত হয় বিক্ষোপকারী জনতা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে করোনার সময় ১২০ জন যুবক-যুবতী কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজে নিয়োগ করা হয়। বিক্ষোবকারীদের অভিযোগ কয়েক মাস কাজ করার পর হঠাৎই তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। টাকার বিনিময় তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কিন্তু আজমকাই কাজ নেই বলে তাদেরকে কাছ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে তবে কি সত্যি হাসপাতালে চাকরি বিক্রি হয়েছে যদিও এ বিষয়ে গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।