টলিউডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক, মুখ্যমন্ত্রীর ভূমিকায় কনীনিকা

মৌমিতা দেবনাথ,
টলিউডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক, মুখ্যমন্ত্রীর ভূমিকায় কনীনিকা
বড় পর্দায় হামেশাই আজকাল বায়োপিক দেখতে পাওয়া যায়। অভিনেতা ক্রিকেটার সহ রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ বাকি নেই বায়োপিকের তালিকা থেকে। আর এবার সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ঠিকই শুনেছেন এবার টলিউডের হতে চলেছে মুখ্যমন্ত্রীর বায়োপিক। জানতে ইচ্ছা করছে তো কে অভিনয় করছেন তার বায়পিকে। তার নাম কননিকা বন্দোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কননিকা নিজেই সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন আর যা প্রকাশ হওয়া মাত্রই জল্পনা তুঙ্গে। জানা গেছে,কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত ও সম্মানিত হওয়ার কাহিনি উঠে আসবে এই ছবির গল্পে। তবে এটি মুখ্যমন্ত্রীর জীবন কাহিনী নয় বরং কন্যাশ্রী প্রকল্পের যাবতীয় তথ্য এই ছবির মাধ্যমে উঠে আসবে। ছবিতে মুখ্যমন্ত্রীর চরিত্রের নাম মায়া। সাদা শাড়িতে কনীনিকার সেই লুক প্রকাশ্যে আসা মাত্রই প্রশংসায় ভরে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তিনি, নিজের লুকের ছবি সেলফি তুলে শেয়ারও করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবির নাম সুকন্যা। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে,ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেনকে। বর্তমানে জোর কদমে চলছে ছবির কাজ। মূলত ছবিতে নারী শিক্ষার বিভিন্ন দিক উঠে আসবে।