ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবক এমনি তো দেহ উদ্ধার করল চাকদহ থানার পুলিশ,ঝুলন্ত অবস্থায় চাকদহ থানার অন্তর্গত রসুল্লাপুর রামকৃষ্ণ প্রাইমারি স্কুলের মাঠের পাশের একটি আম বাগানের থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করবে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি কার সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। ওই যুবকের বাড়ি এলাকাতেই নাকি অন্য কোন জায়গার তা এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অব্দি মৃত যুবকের পরিচয় পাইনি পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

