জোড় করে বালককে কেঁচো খাওয়ানোর পর ভাইরাল করা হল সেই ভিডিও

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

জোড় করে বালককে কেঁচো খাওয়ানোর পর ভাইরাল করা হল সেই ভিডিও।জোর জবরদস্তি ছোট্ট ছেলেকে খাওয়ানো হলো কেঁচো। শুধু তাই নয় কেঁচো খাওয়ানোর পর সেই ভিডিও ভাইরাল করা হলো সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র কি রসিকতা নাকি সত্যি সত্যি বালককে অত্যাচার করার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।আজকাল নিতান্তই মজার ছলে এরকম অনেক ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। সেই নেশাতেই কি ওই যুবকরা ছোট ছেলেটির ওপর এভাবে অত্যাচার করা হল। শুধু কেঁচো খাওয়ানো নয় জোরপূর্বক ওই শিশুটিকে কেঁচো খাওয়ানোর পর সেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই বালকটি শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ শেয়ারও করেছে আর তার ফলে ই হাতেনাতে ওই যুবককে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ।