মলয় দে নদীয়া:-
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে বাংলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এর মধ্যে ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়, শক্তিনগর জেলা হাসপাতালে একটি আধুনিক প্যাথলজিকল ল্যাবটারি নির্মাণ ও জেলায় বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত ২০ সজ্জা বিশিষ্ট একটি ওয়ার্ড এর নির্মাণ। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে উদ্বোধন করেন, কৃষ্ণনগর জেলা হাসপাতালে সেই উদ্বোধনের অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকলেন নদীয়ার জেলাশাসক শশাঙ্ক সেট্টি, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের পুলিশ সুপার ঈশানি পাল, সি এম ও এইচ স্বপন কুমার দাস সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা। পরবর্তীতে অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল জানান আজ মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট হাসপাতালে সেন্ট্রাল প্যাথলজি ল্যাবের উদ্বোধন করলেন এছাড়াও মহেশগঞ্জ হাঁসখালি চাপড়া ও করিমপুরের হাসপাতালে অতিরিক্ত ২০সজ্জার একটি ওয়ার্ড এর উদ্বোধন হলো এর ফলে নদীয়া বিপুল সংখ্যক মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

