জেলাশাসককে মিষ্টিমুখ করিয়ে শোকজ নোটিস হাতে নিয়ে সরকারি কর্মচারীদের অভিনব বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
জেলাশাসককে মিষ্টিমুখ করিয়ে শোকজ নোটিস হাতে নিয়ে সরকারি কর্মচারীদের অভিনব বিক্ষোভ
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ধর্মঘটে অংশগ্রহণ করা সরকারি কর্মচারীদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ১০ই মার্চ বকেয়া ডি এ বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটে অংশগ্রহণ করেছিল যে সমস্ত সরকারি কর্মীরা তাদেরকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। এবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে দেখতে পাওয়া গেল এক অভিনব দৃশ্য। জেলা শাসকের দপ্তরের সামনে হাতে শোকজ নোটিশ নিয়ে প্রতিবাদে নামে ১১০ জন সরকারি কর্মচারী। শুধু তাই নয় কোনরকম ভয় ভীতি না করে শান্তি পূর্বক ভাবে তারা এই আন্দোলন করে। এমনকি জেলা শাসককে মিষ্টিমুখও করানো হলো। তাদের দাবি ডি এ দিতে হবে, নয়তো আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। তাদের দাবি মানা না হলে মুখ্যমন্ত্রীকেও মিষ্টিমুখ করানো হবে।