মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর নতুনহাট অঞ্চলে শান্তিপুর পৌরসভা অধীনস্থ বাজারে আজ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সিএসসি মেম্বার শুভজিৎ দে এবং স্থানীয় ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস, এবং দুজন পৌর আধিকারিক নতুনহাট অঞ্চলে রাস্তার উপর তাদের সামগ্রী নিয়ে ব্যবসা করার বিষয়ে সচেতন করতে গিয়েছিলেন। হঠাৎই ওই অঞ্চলের একটি দোকান থেকে বেশ কয়েকজন লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে, তা দেখে সন্দেহ হওয়ার কারণে তাদের পিছু নেয় পৌর প্রতিনিধিগণ। যদিও তারা প্রত্যেকেই পালিয়েছেন। তবে ফিরে এসে তাদের দোকানে দেখা যায় জুয়া সাট্টা চালানোর সমস্ত উপকরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি প্রায় সাত আটটি স্থানে চলা এই ধরনের অবৈধ ঠেকের থেকেও একইভাবে সকলে দৌড়ে পালায়। এমনকি একটি দোকানে লক্ষ্য করা যায় কিছুক্ষণ আগেও সেখানে বসে মদ খাওয়া হচ্ছিলো, পৌর প্রতিনিধিদের আসার কথা শুনেই তারা পালিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, টেন্ডার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, করে টেন্ডার দেওয়া হয়েছে। এর আগে দুই একবার শুনতে পেলেও আজ চোখের সামনে পড়ে যাওয়ার কারণেই, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন তিনি।
ওই অঞ্চলে ব্যবসায়ী পরিবেশ বজায় রাখার জন্য ব্যবসায়ী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন করলে, বাজার কোষাধক্য দিলীপ কর জানান, পৌর প্রতিনিধি হোক বা প্রশাসন তাদের কাজ তারা করেছেন, প্রকৃত দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে, এ বিষয়ে সমিতির কোন আপত্তি নেই, দীর্ঘদিন যাবত এ ধরনের অসামাজিক কাজকর্ম চললেও তা দেখার দায়িত্ব তাদের নয় পুলিশ প্রশাসন এবং পৌরসভার। তবে দেরিতে হলেও এ ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি।
শহরের অন্যান্য এলাকায় এ ধরনের কার্যকলাপে বিরক্ত হয়ে যদি পৌরসভা এই লিখিত অভিযোগ জানানো হয় তাহলে পৌরসভার ভূমিকা প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান, সেটাও খতিয়ে দেখা হবে। তবে এক্ষেত্রে, পরিবেশ নষ্ট করছিলো তারা।

