জীবন সংগ্রামে টিকে থাকতে হাতুড়ি রেঞ্জ দিয়ে সাইকেল সারাই করছেন এক মহিলা

মৌমিতা দেবনাথ,
জীবন সংগ্রামে টিকে থাকতে হাতুড়ি রেঞ্জ দিয়ে সাইকেল সারাই করছেন এক মহিলা
কথায় বলে কোন কাজই ছোট নয়। ছেলে মেয়ে নির্বিশেষে সব কাজ সবার জন্য। তাই জীবন সংগ্রামে টিকে থাকতে হাতুড়ি রেঞ্জকে হাতে তুলে নিলেন অঞ্জলি। দক্ষিণ দিনাজপুর জেলার বকশীহারী ব্লকের কুসুম্বা গ্রামের বাসিন্দা অঞ্জলি বর্মন । বিগত চার বছর ধরে পরিবারের মুখে অন্ন তুলে দিতে এবং সংসারের হাল ধরতে হাতুড়ি রেঞ্জ নিয়ে তিনি সাইকেল সারাই করছেন। গ্রামের অন্য মহিলারা যেখানে সারাদিন ঘর কন্যার কাজ করে রান্না বান্না করে সেখানে অঞ্জলি সকালবেলা বাড়ির কাজ শেষ করে চলে আসেন সাইকেল সারাইয়ের দোকানে। সাইকেল সারানোর পাশাপাশি মোটরসাইকেল সারানোরও ছোটখাটো কাজ করেন তিনি। প্রথম দিকে তাকে এই কাজ করতে দেখে বহু মানুষ অবাক হত এবং ব্যঙ্গ বিদ্রুপও করত কিন্তু সেই সব কটুক্তিকে পরোয়া না করে তিনি এগিয়ে চলেছেন তার নিজের ছন্দে। আর এই জীবন যুদ্ধের গল্প অনুপ্রেরণা দেয় সকলকে।