জি-২০ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গা আরতি রাজ্যপালের

জি-২০ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গা আরতি রাজ্যপালের
জি-টুয়েন্টি সম্মেলনের সাফল্য কামনায় বাবুঘাটে গঙ্গা আরতি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।প্রসঙ্গত, জি ২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবারের নৈশভোজে যোগ দিতে আজ, শুক্রবার দিল্লি পৌঁছচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল বলেন, জি ২০ বৈঠকে ভারত তার শ্রেষ্ঠ চিন্তাভাবনা তুলে ধরবে। বিশ্বের দরবারে ভারতের সেরা দিকগুলিই তুলে ধরা আমাদের লক্ষ্য। গঙ্গা আরতির লক্ষ্য হল জি ২০ সম্মেলনের সাফল্য কামনা, দেশের সাফল্য কামনা এবং বাংলার সাফল্য করে আমি আজ প্রার্থনা করলাম।
জানা যাচ্ছে একাধিক দেশের তাবর তাবর রাজনৈতিক নেতৃত্বরা জি-টুয়েন্টি সম্মেলনে যোগদান করবেন।জি ২০ বৈঠকে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে সেখানে।