জালে ধরা পড়ল ৫০ কেজির বৃহৎ কাতলা মাছ, বাজারে হইচই রব , দেখুন কোথায়

জালে ধরা পড়ল ৫০ কেজির বৃহৎ কাতলা মাছ, বাজারে হইচই রব , দেখুন কোথায়
এতদিন মৎস্যজীবীদের জালে, খুব বেশি হলেও ৩০ বা ৪০ কেজির কাতলা মাছ ধরা পড়েছে কিন্তু ৫০ কেজি ওজনের বৃহৎ কাতলা মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এই প্রথম আর সেই মাছটি কিনতেই নেতাজি পৌর এলাকায় হইচই রব পড়ে গেল। জানা গেছে , মালদার মানিকচকে গঙ্গায় বৃহৎ আকারের এই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা দেয়।মাছ ব্যবসায়ীদের দাবি, এই প্রথম বাজারে প্রায় ৫০ কেজি ওজনের মাছ এসেছে। বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। এর আগে ২৫ টনের ইলিশ উঠেছিল দীঘা মোহনায় তবে কাতলা মাছ এই প্রথম।স্বাভাবিকভাবেই এদিন মালদার মাছ বাজারের ওই বিশালাকার কাতলা কিনতে হিড়িক পড়ে গিয়েছে।গতকয়েকদিনের প্রবল বর্ষণের মাঝে যে এমন বিশালাকার কাতলা মাছ উঠে আসবে, তা বোধহয় মৎসজীবীরাও কল্পনাও করতে পারেননি। মাছ বিক্রি করে মাছ বিক্রেতাও অত্যন্ত খুশি।