জানেন কি সোনাগাছিকে কেন কেউ উচ্ছেদ করতে পারবে না কখনই? পেছনে লুকিয়ে আছে গোপন তথ্য

মৌমিতা দেবনাথ
জানেন কি সোনাগাছিকে কেন কেউ উচ্ছেদ করতে পারবে না কখনই? পেছনে লুকিয়ে আছে গোপন তথ্য
সোনাগাছি ভারতসহ এশিয়ার সর্ব বৃহত্তম নিষিদ্ধ পল্লী। যেখানে বসবাস করে এক লাখেরও বেশি যৌনকর্মীরা। রাত বাড়লেই যে জায়গায় হাজির হয় পুরুষরা যৌন তৃপ্তি মেটানোর আশায়। সেন্ট্রাল এভিনিউ থেকে শোভা বাজার রাজপথ ধরে গৌরীশঙ্কর লেনের দিকে এগোলেই রাস্তায় পড়ে এই নিষিদ্ধ পল্লী। কিন্তু জানেন কি কেন সোনাগাছি কে কখনো কোনো প্রভাবশালী ব্যক্তিবার রাজনৈতিক দল উচ্ছেদ করতে পারবে না এর পেছনে লুকিয়ে আছে বিভিন্ন গোপন তথ্য যা জানেনা অনেকেই, নিষিদ্ধ যৌনপল্লীর মতো জায়গায় যে বিভিন্ন গোপন রহস্য লুকিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেরকম লুকিয়ে আছে সোনাগাছিতে ও। জানা যায় সোনা গাজী নামে এক মুসলিম ধর্ম গুরুর নাম অনুসারে এই জায়গার নাম হয় সোনাগাছি। তার মৃত্যুর পরই নাকি এখানে যৌনপল্লী গড়ে ওঠে। এই যৌনপল্লীতে নেপাল বাংলাদেশসহ বিভিন্ন জায়গা থেকে যৌনকর্মীরা এসে কাজ করে তবে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে সোনাগাছিতে বর্তমানে বাঙালি যৌনকর্মীদের সংখ্যা অনেকটাই কমে আসছে। এক রাতের আনন্দ উপভোগ করার জন্য এখানে ৩০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দিতে হয়। ভারতের আর কোন যৌনপল্লীতেই এত কম পারিশ্রমিকে কাজ হয় না। এমনকি যৌন সঙ্গমকে সুরক্ষিত করার জন্য ১৯৯২ সালে সোনাগাছি প্রজেক্টও লঞ্চ করা হয়। এখানকার যৌন কর্মীরা ছদ্মনামে কাজ করে যাতে তাদের পরিবারের কোনো রকম অসুবিধা সমাজে না হয়।জানা যায় বহু প্রাচীন হওয়ার কারণে এই যৌনপল্লীর শিকড় অনেক দূর পর্যন্ত বা গভীরে বিস্তৃত যার কারনে কোন রাজনৈতিক দলই হয়তো কখনোই সোনাগাছিকে উচ্ছেদ করে দিতে পারবে না।