মৌমিতা দেবনাথ
যেদিকে তাকানো যায় যতদূর চোখ যায় চারিদিকে শুধুই খাবার। সুস্বাদু সব লোভনীয় খাবারের গন্ধে ম ম করছে চারিদিক। পোলাও বিরিয়ানি কাবাব থেকে শুরু করে মাংসের নানা পদ তো আছেই তার সাথে রয়েছে সুস্বাদু সব মিষ্টান্ন। আজ ভোজন রসিকদের জন্য নতুন বাংলার স্পেশাল রিপোর্টে থাকছে কলকাতার অন্যতম বিখ্যাত খানাগলীর ঠিকানা । যেখানে খাবার দেখে যেমন জিভে জল আসা স্বাভাবিক সেরকমই এই খানা গলিতে একবার গেলে খাবারের বহর থেকে আপনি দিশেহারা হয়ে যেতে বাধ্য। কলকাতায় বিখ্যাত খানা গলি জাকারিয়া স্ট্রিট যাকে বলা হয় রমজানের স্বর্গ। বছরভর তো বটেই কিন্তু রমজানের সময় জাকারিয়া স্ট্রিটের পুরো চেহারাটাই বদলে যায়। রমজান মাসে এই রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে থাকে স্বর্গীয় সুবাস। এখানেই পাওয়া যায় বেশ কয়েকটি বিখ্যাত কাবাব যা চোখে দেখতেই এই রমজানের সময় ভিড় জমায় মানুষ।এই চত্বরের নামকরা কিছু রেস্তরাঁয় সন্ধ্যার পরে যেমন জায়গা পাওয়া দুষ্কর, তেমনই রাস্তার ধারের স্টলেও লাইন দিয়ে খাবার কিনতে হয়। তাই আপনিও যদি খাদ্য রসিক হয়ে থাকেন তাহলে এই রমজানের সময় একবার গিয়ে ঘুরে আসতেই পারেন বিখ্যাত খানা গলি জাকারিয়া স্ট্রীটে আর চেখে দেখতে পারেন লোভনীয় সব খাবার।

