মৌমিতা দেবনাথ
দোরগোড়ায় করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, এই মুহূর্তে শাসক দল আর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। সম্প্রতি একটি সর্বভারতীয় ন্যাশনাল চ্যানেল ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তবে ফের বিপুল আসনে জয়ী হবে তৃণমূল। এমনকি বিজেপি তার ধারে কাছেও থাকতে পারবে না। ২০১৯ সালের নিরিখে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল। জনমত সমীক্ষার এই রায় গিয়েছে তৃণমূলের পক্ষেই। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ও বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি। রাজ্যে দুর্নীতি কান্ডে যখন শাসক দলের একের পর এক নেতা মন্ত্রীরা , তখনই বঙ্গ বিজেপি এ রাজ্যে থাবা বসানোর জন্য নড়েচড়ে উঠেছে। কিন্তু তাতেও আখেরে লাভ হবে না বলে মনে করছে এই সমীক্ষা। যেখানে বলা হয়েছে এখন যদি লোকসভা নির্বাচন হয় তবে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনে জিতবে যেখানে ২০১৯ এ তারা ২২ টি আসনে জিতেছিল সেই নিরিখে অনেকটাই বেড়ে যাবে আসন সংখ্যা। যা ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল কেও ছাপিয়ে যাবে যেখানে ২০১৪ তে তাদের আসন সংখ্যা ছিল ৩৪ টি। কোন বিরোধী শিবির তৃণমূলের ধারে কাছেও ঘেষতে পারবে না। ২০১৯ এ বিজেপি যেখানে পেয়েছিল ১৮টি আসন। বঙ্গ বিজেপির এই উত্থানে ভর করে তারা ২০২১ এ নির্বাচনে বদলের ডাক দিয়েছিল কিন্তু সে স্বপ্ন তাদের চুরমার হয়ে যায় যখন তাদের লড়াই থেমে গিয়েছিল মাত্র ৭৭টি আসনে। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে তবে বিজেপি কত আসন পাবে, সর্বভারতীয় চ্যানেলের সমীক্ষায় প্রকাশিত হয়েছে বিজেপি এবার পেতে পারে সাতটি আসন। যা এক ধাক্কায় নেমে যাবে ২০১৯ এর থেকেও অনেকটা পিছনে। সর্বভারতীয় চ্যানেলের সমীক্ষায় এই রিপোর্ট প্রকাশের পর যে বঙ্গ বিজেপির জন্য যে এক বড়সড় ধাক্কা নিয়ে এসেছে তা বলার অপেক্ষা রাখে না।

