জাতীয় সড়কে আড়াই বছরের মেয়ের সামনে মাকে গুলি করে খুন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
জাতীয় সড়কে আড়াই বছরের মেয়ের সামনে মাকে গুলি করে খুন।
সাতসকালে জাতীয় সড়কে হার হিম করা নৃসংশ খুনের ঘটনা ঘটল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাওড়া জেলার বাগনানে আড়াই বছরের মেয়ের সামনেই মাকে গুলি করে হত্যা করা হলো। ঝাড়খন্ড থেকে কলকাতা আসার পর বাগনানে ওই মহিলাকে হত্যা করা হয় তার শিশু কন্যার সামনে। পুলিশ সূত্রে জানা গেছে,আড়াই বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাঁচি থেকে গাড়িতে করে কলকাতা আসছিলেন প্রকাশ কুমার নামের এক ব্যক্তি।ভোর ছ’টা নাগাদ মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থেকে নামতেই চালানো হয় হামলা চালায় একদল দুষ্কৃতি।তখনই তাঁর শিশুকন্যার সামনে স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন প্রকাশ কুমার। প্রকাশ কুমার নামে একটি পুলিশকে জানিয়েছে বাগনান ব্রিজের কাছে গাড়ি থেকে নামার পরই তিন জন দুষ্কৃতি তাকে ঘিরে ধরে, তার কাছ থেকে টাকা ছিনতাই এর চেষ্টা করা হয়। তাকে বাঁচানোর জন্য স্ত্রী গাড়ি থেকে নেমে আটকানোর চেষ্টা করলে, ঠিক সেই সময়ই তার স্ত্রী রিয়া কুমারীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে ওই স্থানে। ওই স্থান একটি চায়ের দোকান ছিল এবং সেখানে গিয়ে সাহায্য চাইতে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রীকে এর পর হাসপাতালে ভর্তি করা হয়। তবে হঠাৎ করে মাঝ রাস্তায় কেন প্রকাশ গাড়ি থামালো সে বিষয়ে পুলিশের মনে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার ওই এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।