জাতীয় মঞ্চে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এবার বাংলার ২৫ জন প্রতিনিধি

মৌমিতা দেবনাথ
জাতীয় মঞ্চে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এবার বাংলার ২৫ জন প্রতিনিধি
দেশের মঞ্চে আবারো বাংলার জয়জয়কার। অনূর্ধ্ব ২১ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এবার বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে ২৫ জন প্রতিনিধি। জানা গেছে উত্তরাখণ্ডের দেরাদুনে চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে। বাংলা থেকে এই প্রতিযোগিতায় কোচ নির্বাচিত হয়েছেন সুভাষ মিত্র। তিনি জানালেন এর আগে জাতীয় প্রতিযোগিতায় বাংলার টিমের দুর্দান্ত সাফল্য এসেছে। আর জাতীয় প্রতিযোগিতায় ২৫ জনের নাম ঘোষণা হতেই চারিদিকে ছড়িয়ে গেছে খুশির বার্তা। জাতীয় মঞ্চে বিভিন্ন খেলায় ইতিমধ্যেই সেরা শিরোপা ছিনিয়ে এনেছে বাংলার প্রতিনিধিরা। আর এবার অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ২৫ জনকে নিয়ে যথেষ্ট আশাবাদী টিমের কোচ। তবে এই সিলেকশন যে বাংলার কাছে অত্যন্ত গর্বের তা বলাই বাহুল্য।