জলন্ত চিতা থেকে বেরিয়ে এল হাজার হাজার টাকা, তারপর যা হল

চিতায় জ্বলছে মৃতদেহ কিন্তু আচমকাই এমন কিছু ঘটলো যা দেখে মৃতের পরিবার-পরিজন সহ শ্মশানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের যেন ভূত দেখার উপক্রম হলো। কিন্তু কি এমন ঘটল সেখানে যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল প্রত্যেকের।
জানা গেছে যখন চিতায় মৃতদেহ জ্বলছিল তখনই চুল্লিতে দেওয়া মৃতদেহের সাথে দেওয়া বালিশ ফেটে বের হয়ে আসে ৫০০ টাকার নোট একটি দুটি নয় সয়ে সয়ে। গোটা শ্বসন চত্বরে তখন হই হই কান্ড। কিন্তু কিভাবে এল মৃতদেহের বালিশের মধ্যে ওই টাকা। যতক্ষণে টাকা উদ্ধার করা হয়েছে ততক্ষণে বেশ কয়েকটি ৫০০ টাকার নোট পুড়ে গিয়েছে। কোনমতে বেঁচে যাওয়া বাকি টাকাগুলি পরিবর্তন করার জন্য বিভিন্ন জায়গায় অন্য হয়ে ঘুরে বেড়ালেন পরিবার-পরিজনেরা। মৃত ওই ব্যক্তির ভাইপো পঞ্চানন সরদার জানিয়েছেন যে তার বাবা ১৬ হাজার টাকা জমিয়ে ছিলেন সেই টাকা তার বাবার শেষ কৃত্তে খরচ করা হবে। বহু ঘোরাঘুরির পর অবশেষে এক ব্যক্তির কাছ থেকে তিনি সেই টাকা বদলাতে পেরেছেন ষোলো হাজার টাকার পরিবর্তে তিনি পেয়েছেন ৭ হাজার টাকা। জানা গেছে মৃত ওই ব্যক্তি বছর 58 র নিমাই সরদারের বাড়ি বসিরহাট থানার ঘোজাডাঙ্গা এলাকায়। তার কোন ছেলে নেই তিন মেয়ে আছে তাই কাকার মুখাগ্নি করার জন্যই আসেন ভাইপো পঞ্চানন সরদার।
টাকা উদ্ধারের অনেক ঘটনাই আপনি শুনে থাকবেন কিন্তু এহেন জ্বলন্ত চিতা থেকে টাকা উদ্ধারের মতো বিরল ঘটনা হয়তো এই প্রথম।