জলন্ত গাড়ি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

জলন্ত গাড়ি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ,জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা হলো মৃতদেহ। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর পাঁচল এলাকার ফকিরবাদ জঙ্গলে। ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সেদিন গভীর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় একটি জ্বলন্ত পুড়ে যাওয়া গাড়ি কাছে যেতেই সেই গাড়ির ভেতর অগ্নিদগ্ধ এক মৃতদেহ উদ্ধার করল সোনামুখী থানার পুলিশ। মৃতদেহের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানাচ্ছে স্থানীয়রা। গভীর জঙ্গলে গাড়িটি কিভাবে পুড়ে গেল সেই ঘটনার তদন্ত করছে পুলিশ।