জলঙ্গী বিধানসভার খয়রামারী অঞ্চলের তৃণমূলের প্রধান হাসিনা বানুকে প্রাণে মেরে ফেলার উদ্দেশে প্রধান হাসিনা বানু তার বাবার বাড়িতে আছে এই সন্দেহ করে সেই বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস (ঝন্টুর বিরুদ্ধে)কিন্তু ঘটনার সময় প্রধান ওই সময় বাবার বাড়িতে ছিলেন না। ফলে তিনি প্রাণে বেঁচে যান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। প্রধান হাসিনা বানু বলেন, পঞ্চায়েত অফিসে সহ কর্মীদের সঙ্গে অভভ্য আচরণ করেন নাসিরউদ্দিন বিশ্বাস। এছাড়াও তিনি ইচ্ছেমত পঞ্চায়েত চালানোর চেষ্টা করেন। এসবের প্রতিবাদ করায় আমাকে মেরে ফেলার উদ্দেশে আমি বাবার বাড়িতে আছি এই সন্দেহে আমার বাবার বাড়িতেই পরপর দুটি বোমা মারা হয়। কিন্তু আমি নিজ বাড়িতে থাকার জন্য কোনক্রমে প্রাণে বেঁচে যায়। আমি অঞ্চল সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। যদিও ঘটনার কথা অস্বীকার করেন বর্তমান অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস। তিনি বলেন ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।

