জলঙ্গীর দূষণ রোধ করতে এবং অনাবৃষ্টিতে কৃষকদের পাট পচানোর সহযোগিতায় অভিনব মেশিনের জোগান সেভ জলঙ্গীর পক্ষ থেকে
মলয় দে নদীয়া :- বিগত তিন বছর যাবত সময়কাল ধরে কৃষ্ণনগরের জলঙ্গি নদী রক্ষায় কাজ করে আসছে সেভ জলঙ্গি সংগঠন। প্রতিবারই এ সময় শ্রুতি নদীতে পাঠানোর পচা জল গঙ্গাতে মিশে প্রচুর পরিমাণে মাছ মারা যায় যা জীববৈচিত্র্য নষ্ট করার সাথে জল দূষণ ঘটায়। তার ওপর এবার অনাবৃষ্টিতে চাষীদের শোচনীয় অবস্থা। এই দুই সমস্যার সমাধান হিসেবে বর্তমান উন্নত প্রযুক্তিতে কাঁচাপাট ছাড়ানোর মেশিনের ব্যবস্থা করেছে সংগঠন। আজ কৃষ্ণনগরের জালালখালি সহ বেশ কয়েকটি এলাকায় কৃষকদের মাঠে পৌঁছে দেয়া হয়েছে যা তারা পর্যায়ক্রমে নিজেদের মতন করে পাটের তন্তু বা আঁশ ছাড়িয়ে নিতে পারেন। সংগঠনের অন্যতম সদস্য ডক্টর যতন রায় চৌধুরী বলেন, যন্ত্রের সাহায্যে পাঠ ছাড়ালে সর্বাধিক তন্তু নিষ্কাশন সম্ভব, অন্যদিকে পরিষ্কার অল্প জলে বাড়িতেই চৌবাচ্চা বা ছোট জলাধার তৈরি করে পচানো সম্ভব এক্ষেত্রে রং এবং গুণগত মান খুব ভালো হয়ে থাকে, বাঁচে কৃষকের শ্রম এবং সময় সাথে চর্ম রোগের সম্ভাবনাও এড়ানো যায় অনেকটা। তবে লম্বা পাটকাঠি পাওয়া সম্ভব হয় না, তবুও খন্ডাংশ গুলি কাগজ তৈরি পিচবোর্ড কারখানায় জ্বালানি হিসেবে এবং বিভিন্ন কাজে লাগে। তবে সর্বোপরি পরিবেশের কথা ভেবে, এবং কৃষকদের স্বার্থরক্ষায় মেশিনের ব্যবহার সরকারি উদ্যোগ হলেও এখনো সেভাবে সহজলভ্য হয়ে ওঠেনি। তাই সংগঠনগতভাবে এই প্রচেষ্টা করা হয়েছে।

