নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
জমজমাট নদীয়ার বাদকুল্লার কৃষ্টি উৎসব
নদীয়ার বাদকুল্লায় গত ৬ই জানুয়ারি থেকে শুরু হয়েছে বাদকুল্লা কৃষ্টি উৎসব। উক্ত উৎসবে আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গান কুইজ কবিতা আবৃত্তি নাটক সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতা অংশ নিয়েছিল ছোট ছোট ছেলেমেয়েরা। বাদকুল্লার কৃষ্টি সংসদের সকল সদস্যরা মিলে এই উৎসবের আয়োজন করে। বাদকুল্লার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই উৎসবে এসে সামিল হয়। চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নেয় বিচারক মন্ডলী। বেশ আরম্বরে বাদকুল্লার কৃষ্টি উৎসব গত কয়েক দিন ধরে পালিত হয়েছে। নাচ-গান তবলা লহরা কুইজ এবং ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তির মোহড়ায় বেশ জমজমাট ছিল বাদকুল্লার কৃষ্টি উৎসব।

