জমজমাট চাকদহ কলেজের নবীন বরণ ও বার্ষিক উৎসব অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জমজমাট চাকদহ কলেজের নবীন বরণ ও বার্ষিক উৎসব অনুষ্ঠান।
আজ ২৩ শে ডিসেম্বর চাকদহ কলেজে অনুষ্ঠিত হচ্ছে নবীন বরণ এবং ২০২২ এর বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য গতকাল থেকেই যার প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে। আজ চাকদহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির হয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী জ্যোতি শর্মা এবং তন্ময় কর।সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন চাকদহ কলেজের প্রিন্সিপাল ডক্টর স্বাগতা দাস মোহান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রদীপ প্রজ্জলন, অতিথি বৃন্দের আসন গ্রহণ অতিথি বৃন্দেরবরণ, অতিথিবৃন্দের বক্তব্য নবীন বরণ এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নদিয়া দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই জানালেন, ছাত্র-ছাত্রীদের আগামী বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ তাদের এই নবীনবরণ উৎসব এবং বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। নবীন বরণ এবং বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মাদনাও লক্ষ্য করা গেছে।