জন্মাষ্টমীর পর কাঁদা খেলার মধ্যে দিয়ে ৫১৩ বছর ধরে চলে আসা বৈকুণ্ঠপুর রাজ বাড়ির দূর্গা গড়ার সূচনা হলো।

জলপাইগুড়ি সায়ন সেন :– জন্মাষ্টমীর পর কাঁদা খেলার মধ্যে দিয়ে ৫১৩ বছর ধরে চলে আসা বৈকুণ্ঠপুর রাজ বাড়ির দূর্গা গড়ার সূচনা হলো।

জলপাইগুড়ি রাজবাড়ী, একদা বৈকুণ্ঠপুর রাজ্যের কথা কেই বা না জানে।
দীর্ঘ ৫১২ বছর ধরে একই নিয়মে যে রাজবাড়ীতে হয়ে আসছে, জন্মাষ্টমী থেকে কাঁদা খেলা এবং সেই কাঁদা মাটি দিয়েই মা দুর্গার মূর্তি গড়ার কাজের সূচনা।
তবে এবারের এই বিশেষ মুহূর্তে বাড়ি হলো, সদ্য রাজপরিবারে আগত পুত্র বধু লিন্ডা বসুর সক্রিয় অংশগ্রহণ।
এবারের ই প্রথম রাজবাড়ীর গৃহবধু হিসেবে পরিচয় ৫১২ বছর ধরে চলে আসা রীতি রেওয়াজের সঙ্গে। ( বাইট 1).
বৈকুণ্ঠপুর রাজ পরিবারের প্রবীণ সদস্য প্রণত কুমার বোস জানান, সবই আগের ঐতিহ্য এবং নিয়ম নিষ্ঠা মেনেই আয়োজন করে হয়েছে। (বাইট 2).
জন্মাষ্টমীর পর রীতি মেনে যখন চলছে কাঁদো খেলা, ঠিক সেই সময় রাজ পরিবারের নাট মন্দিরে বসে রাজ পুরোহিত শিবু ঘোষাল জানান, আজ জন্মাষ্টমী শেষে প্রাচীন রীতি মেনে চলছে কাঁদো খেলা, এবং এই কাঁদা মাটি দিয়েই আজ থেকে শুরু হবে ৫১৩ বছরে পদার্পন করা রাজবাড়ীর মা দুর্গা গড়ার কাজ।