সর্বসমক্ষে জনসভায় সকলের সামনে মাথানত করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচমকা তিনি কেন ক্ষমা চাইছেন? উল্লেখ্য আজ সকালেই এগরার খাদি কুলে যান মুখ্যমন্ত্রী। এগরা বিস্ফোরণ কাণ্ডের ১১ দিন পর খাদি কুলে যান তিনি সেখানে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। আর এর পরই বিস্ফোরণ কাণ্ডের জন্য মাথা নত করে তিনি ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তিনি আরো বলেন আপনাদের জন্য যদি আরো কোনরকম সাহায্য করতে পারি আপনারা বলবেন। পাশাপাশি আজ খাদিকুলের জনসভায় তিনি রাজ্যে বেআইনি বাজি কারখানা বন্ধ করে সেখানেই পরিবেশ বান্ধব বাজি কারখানা গড়ার ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন। বেআইনি বাজি কারখানা রুখতে রাজ্য সরকার সব রকম পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন। কি বলছেন তিনি শুনুন।

