নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জনপ্রিয় এখন মাত্র দশ টাকার বিরিয়ানি, জানেন কি কোথায়?
বিরিয়ানি তাও মাত্র ১০ টাকা শুনতে অবাক মনে হচ্ছে তো যে বিরিয়ানি কিনতে কার্যটক কাল ঘাম ছোটে মধ্যবিত্তের সেই বিরিয়ানি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায় কিন্তু কোথায়? উত্তর ২৪ পরগনার হাবরায় জনপ্রিয় হয়ে উঠেছে এখন বিরিয়ানি কাকু মাত্র দশ টাকায় এই বিরিয়ানি কেউবা নিচ্ছেন এক প্লেট কেউবা একেবারে প্যাক করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সামনেই রয়েছে বাচ্চাদের স্কুল তাই টিফিন টাইমে লাইন দিয়ে দাঁড়াতে হয় বিরিয়ানি কেনার জন্য। কিন্তু দশ টাকার বিরিয়ানি শুনে অনেকেই নাক শিটকতে করতে পারে অনেকেরই হয়তো ধারণা ১০ টাকার বিরিয়ানির গুনগত মান অত্যন্ত খারাপ হবে কিন্তু তা একেবারেই নয় যেহেতু বাচ্চারা এখানে বেশি খায় তাই বিরিয়ানির গুণগত মানের সাথে কোন রকম আপোষ করেননি বিরিয়ানি বিক্রেতা। এই মুহূর্তে তিনি একাই দুহারি বিরিয়ানি রান্না করেন তবে ভবিষ্যতে এটিকে আরো বাড়াবেন তিনি এর সাথে চিকেন চাপ সহ আরো বিভিন্ন রকমের নতুন আইটেম তিনি রাখবেন তার দোকানে। বিরিয়ানি বিক্রেতা জানাবেন দশ টাকার বিরিয়ানি বিক্রি করে রাত একেবারেই হয় না সেজন্য ৫০ এবং ৭০ টাকার বিরিয়ানিও তিনি রেখেছেন। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন তার দোকানে এই বিরিয়ানির টানে আপাতত হাবরার মানুষ মোজে আছে ১০ টাকার বিরিয়ানিতে।

