জগদ্দল স্টেশনে হকার উচ্ছদ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জগদ্দল স্টেশনে হকার উচ্ছদ ঘিরে উত্তেজনা
জগতদল স্টেশনে হকার উচ্ছেদ অভিযানে নামলো আরপিএফ।শিয়ালদা ডিভিশনের উত্তর শাখায় একাধিকবার হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও বারংবার শাসকদলের বিরোধিতা করেছে। কিন্তু শেষ রক্ষা হলো না জগৎদলে দিন হকার উচ্ছেদে নামল আরপিএফ।শ্রমিক সংগঠনের জেরে বারবার পিছু হঠতে হয়েছে রেল আধিকারিকদের।সকালে জগদ্দল রেলওয়ে স্টেশনে থাকা তিনটি বন্ধ দোকান ভেঙে দেয় রেল পুলিশ। রেল পুলিশের এই হকার উচ্ছেদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে স্টেশনের অন্যান্য হকাররা। হকাররা জানিয়েছে যে এই হকারি করেই তাদের পেট চলে তাই হকার উচ্ছেদ তাদের পেটে লাথি দেওয়া একরকম। এরপরে তারা কিভাবে তারা খেয়ে পড়ে বেঁচে থাকবে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জগদ্দল স্টেশনে