নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে মেডিকেল কলেজের পড়ুয়াড়া।
গত কয়েকদিন যাবত মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলকাতা মেডিকেল কলেজ।ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেছেন ডাক্তারি পড়ুয়াদের একাংশ। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে অনশনরত চিকিৎসক পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছিল। সেই চিকিৎসক দলকে। অধ্যক্ষের ঘরের সামনে চৌকি পেতে সারা রাত জেগে চলল বিক্ষোভ।কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে অনশনরত চিকিৎসক পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছিল। সেই চিকিৎসক দলকে ফিরিয়ে দিয়েছেন অনশনকারীরা। তাঁদের বক্তব্য, কর্তৃপক্ষ সহানুভূতিশীল হলে তাঁদের দাবি মেনে নিতেন। এভাবে অনশনের দিকে ঠেলে দিতেন না। সহপাঠীদের বিপি-পালস মাপার মতো শিক্ষা তাঁরা পেয়েছেন। এর জন্য কর্তৃপক্ষের পাঠানো চিকিৎসক দলের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন হবু ডাক্তাররা। তবে দিনের বিক্ষোভে দেখা গেল যারা পরীক্ষায় বসে আছেন তাদের অনেকেই এই অনশনে সামিল হয়নি। কলেজ কর্তৃপক্ষ এবং মেডিকেল পড়ুয়াদের দুই পক্ষের লড়াইয়ে কার্যত উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা মেডিকেল কলেজে।

