মৌমিতা দেবনাথ
ছাত্রীর সাথে অশ্লীল চ্যাট করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ছাত্রীদের সাহস যোগাতে স্কুলে পৌঁছাল পুলিশ আধিকারিক
শিক্ষক সমাজের গঠন কর্তা, কিন্তু সমাজে নিত্যদিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসছে স্কুলের ছাত্রীদের হেনস্থা করার এবং তাদের সাথে অশ্লীল ভাষায় বিভিন্ন রকম কথাবার্তা বলার। যে বিদ্যালয় অভিভাবকরা বাচ্চাদের পাঠায় বিশ্বাস করে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রিন্সিপালের জন্য কলুষিত হয়ে পড়ে তখন সেখানে ছাত্রীদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। এমনই এক ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের বালিয়া। ওই স্থানের একটি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে অশ্লীল ভাষায় চ্যাট করার অভিযোগ ওঠে। ভয়ে সে কাউকেই কিছু বলতে পারেনি। ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে মেয়েদের সাহস যোগালেন পুলিশ আধিকারিক নিজে। দাঁড়িয়ে থেকে তিনি নিজে ছাত্রীদের শেখালেন কিভাবে ভয় না পেয়ে সত্যের মুখোমুখি হতে হয় এবং নিজের সুরক্ষা নিজেকে করতে হয়। এই খবর প্রকাশ্যে আসতে পুলিশ আধিকারিকের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

