ছড়া বলে বাসে টিকিট কাটছেন এই কন্ডাক্টার

মৌমিতা দেবনাথ,
ছড়া বলে বাসে টিকিট কাটছেন এই কন্ডাক্টার
বিশেষ ভঙ্গিতে ছড়া বলেই নিত্য দিন বাসে টিকিট কাটছেন এই কন্ডাক্টর। নাম তার শম্ভু সাহা বহু বছর ধরে তিনি নাকি এভাবেই ছড়া কাটতে কাটতেই যাত্রীদের থেকে টিকিটের ভাড়া নেন। যখন ভাড়া ছিল ১০ পয়সা তখন থেকেই তিনি কাজ করছেন। সে বহু দিন আগের কথা। অষ্টম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। চামড়ায় এখন তার ভাঁজ পরেছে তিনি জানালেন চেহারা আগে ছিল ভিম কিন্তু এখন বয়সের তাড়নায় চেহারা তার ডিম। কিন্তু তার এই বিশেষ ভঙ্গিতে ছড়া শুনেই নাকি বাসের উত্তেজিত যাত্রীরা শান্ত হয়ে যান। আর এভাবেই দীর্ঘদিন কলকাতার রাস্তায় তিনি ছড়া কাটতে কাটতেই বাসের যাত্রীদেরও মনোরঞ্জন করে চলেছেন।